
বগুড়ার আদমদীঘিতে জমজমাট আয়োজনে অনুষ্ঠিত হয়েছে এসপিএল সেশন-২ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় ম্যাচ।
সোমবার (২৩ নভেম্বর) বিকেল ৩টায় উপজেলার কুন্দগ্রাম ইউনিয়নের শিব্বাটি খেলার মাঠে অনুষ্ঠিত এ ম্যাচে চায়ের বাড়ি দলকে ২-১ গোলে পরাজিত করে জয়লাভ করেছে রয়্যাল ফ্রেন্ডস। তিলোচ শিব্বাটি ফুটবল একাডেমির উদ্যোগে আয়োজিত এ খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের ম্যাচটি উদ্বোধন করেন জেলা বিএনপির সমাজকল্যাণবিষয়ক সম্পাদক ও সাবেক ছাত্রনেতা মাহফুজুল হক টিকন। খেলা শেষে বিজয়ী রয়্যাল ফ্রেন্ডস দলের খেলোয়াড় সানির হাতে ম্যান অব দ্য ম্যাচের ট্রফি তুলে দেন তিনি।
কুন্দগ্রাম ইউনিয়ন বিএনপির ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আবুল কাশেম আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির গ্রামবিষয়ক সম্পাদক আব্দুল মজিদ, উপজেলা যুবদলের আহ্বায়ক মিনহাজুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মহিবুল ইসলাম শাকিব, স্বেচ্ছাসেবক দল নেতা মিজানুর রহমান ও আরমান হোসেন, উপজেলা শ্রমিক দলের সভাপতি বিপ্লব হোসেন, কুন্দগ্রাম ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক রুহুল আমিন, উপজেলা এনজিও সমন্বয় ফোরামের সভাপতি মো. কাওছার আলী বিশ্বাস, বিএনপি নেতা রেজানুর, উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক রুবেল হোসেন সরকার, শহীদ আহসানুল হক ডিগ্রি কলেজের সভাপতি মাসুম শাহরিয়ার এবং পৌর ছাত্রদল নেতা ফাহমিদ বিন রফিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :