
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং (পিএমই) ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আব্দুল্লাহ আল নোমান এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আল-আরাফ প্রান্ত।
রবিবার (১৫ নভেম্বর) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিভাগের নিজস্ব কক্ষে শিক্ষার্থীদের প্রত্যক্ষ ভোটে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষে গণনা সম্পন্ন করে ১৯ সদস্যবিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটির অন্য সদস্যরা হলেন—সহসভাপতি ইশতিয়াক ও তানজিদুল মুহসিন আজাদ, সহসাধারণ সম্পাদক মাহাবুব মাশরাফি সাবা ও মো. মুহতাসিম ফাহাদ, কোষাধ্যক্ষ সাগর ইসলাম শাহিন, সহকারী কোষাধ্যক্ষ মাসুম বিল্লাহ, দপ্তর সম্পাদক শান্ত রায়, সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান আবির, বিজ্ঞান ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম রানা, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক অর্পিতা মজুমদার এবং প্রিন্ট মিডিয়া ও গ্রাফিক্স বিষয়ক সম্পাদক সৌমিত্র বিশ্বাস শুভ।
এ ছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন অমিতাভ দে, মো. সিফাত হোসেন, জাহিদ হাসান, নাজমুম সাকিব, মো. আব্দুল্লাহ বিন তাজিদ ও আবির হোসেন মুন্না।
নবনির্বাচিত সভাপতি আব্দুল্লাহ আল নোমান তার অনুভুতি প্রকাশ করে বলেন, পিএমই ক্লাবের ২০২৬ সালের নির্বাচনে আমাকে সভাপতি নির্বাচিত করায় সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। সবার ভালোবাসা ও আস্থা আমার জন্য বড় দায়িত্ব। শ্রদ্ধেয় শিক্ষকদের দিকনির্দেশনা এবং সিনিয়র, জুনিয়র ও সহপাঠীদের সহযোগিতা নিয়ে ক্লাবকে আরও এগিয়ে নিতে চাই। শিক্ষামূলক ও সৃজনশীল বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে বিভাগের পাশাপাশি ক্লাবের সুনাম বৃদ্ধিতে কাজ করব। এ জন্য সবার মূল্যবান মতামত ও সহযোগিতা কামনা করছি।
নির্বাচনে নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন বিভাগের অধ্যাপক ড. মো. মোখলেসুর রহমান ও সহযোগী অধ্যাপক ড. কামরুল ইসলাম।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :