
আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ঝালকাঠির নলছিটি উপজেলার সব ইউনিয়নে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়নপ্রত্যাশী ও আগ্রহী প্রার্থীদের তথ্য যাচাই-বাছাইয়ের জন্য পাঁচ সদস্যের একটি বিশেষ কমিটি গঠন করেছে জেলা বিএনপি।
দলীয় সূত্রে জানা গেছে, কমিটির প্রধান দায়িত্ব হলো নলছিটি উপজেলার প্রতিটি ইউনিয়নের চেয়ারম্যান পদে আগ্রহী দলীয় প্রার্থীদের জীবনবৃত্তান্ত ও অন্যান্য তথ্য সতর্কতার সঙ্গে যাচাই-বাছাই করা। যাচাই-বাছাই শেষে দ্রুত সময়ের মধ্যে ঝালকাঠি জেলা বিএনপির আহ্বায়ক ও সদস্যসচিবের কাছে পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেবেন কমিটির সদস্যরা।
আগ্রহী প্রার্থীদের প্রতি নির্দেশনা
দলীয় মনোনয়নপ্রত্যাশী আগ্রহী প্রার্থীদের দ্রুত নবগঠিত কমিটির সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে নির্বাচনে অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় তথ্য ও কাগজপত্র কমিটির কাছে যথাযথভাবে জমা দিতে বলা হয়েছে।
কমিটির সদস্যরা হলেন—
১. আহ্বায়ক: মো. মজিবর রহমান, সদস্য, জেলা বিএনপি, ঝালকাঠি।
২. সদস্যসচিব: মো. সেলিম গাজী, সাধারণ সম্পাদক, নলছিটি উপজেলা বিএনপি।
৩. সদস্য: মো. আনিসুর রহমান হেলাল, সদস্য, জেলা বিএনপি, ঝালকাঠি।
৪. সদস্য: মো. কাজী জাহাঙ্গীর হোসেন, সদস্য, জেলা বিএনপি, ঝালকাঠি।
৫. সদস্য: মো. মাসুম শরিফ, সদস্য, জেলা বিএনপি, ঝালকাঠি।
স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মতে, সঠিক ও জনপ্রিয় প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে নবগঠিত কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :