গৌরনদীতে ফিরোজা কেরাতুল কুরআন এতিমখানা ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপিত | Daily AjKaler Kontho

গৌরনদীতে ফিরোজা কেরাতুল কুরআন এতিমখানা ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপিত


এ,এস,মামুন, গৌরনদী (বরিশাল) প্রতিনিধি প্রকাশের সময় : নভেম্বর ১৩, ২০২৬, ৩:৩৪ অপরাহ্ন
গৌরনদীতে ফিরোজা কেরাতুল কুরআন এতিমখানা ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপিত

বরিশালের গৌরনদী উপজেলার ‘পশ্চিম হোসনাবাদ ফিরোজা কেরাতুল কুরআন এতিমখানা ও মাদ্রাসা’র ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে এক সুধী সমাবেশ ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে হোসনাবাদ বাইতুল নাজাত জামে মসজিদ প্রাঙ্গণে এই ভিত্তিপ্রস্তর শুভ উদ্বোধন ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম বিপ্লব।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বয়ান পেশ করেন গৌরনদীর পীর সাহেব হযরত ক্বারী আ: আজিজ দা. বা.। এছাড়া বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাভারের বিপিটিসি জামে মসজিদের পেশ ইমাম হযরত মাওলানা আশরাফ উজ্জামান।

হযরত মাওলানা মো: ওসমান গণীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সুধী সমাবেশ অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজ সেবক আনিছুর রহমান, সরিকল ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মোস্তাফিজুর রহমান বাশার, উপজেলা জামায়াতের সেক্রেটারী বাইজীদ শরীফ, চাঁদশী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মুহীদ শরীফ, সাবেক ছাত্র নেতা জাবির হোসেন জুয়েল প্রমুখ।

মিলাদ মাহফিলে এলাকার ধর্মপ্রাণ মুসলমান ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও এতিমখানার সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। শেষে ‘পশ্চিম হোসনাবাদ ফিরোজা কেরাতুল কুরআন এতিমখানা ও মাদ্রাসা’র ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।