লোহাগড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনায় এগিয়ে বাপ্পী | Daily AjKaler Kontho

লোহাগড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনায় এগিয়ে বাপ্পী


কাজী ইমরান, নড়াইল প্রতিনিধি প্রকাশের সময় : নভেম্বর ১২, ২০২৬, ৭:০৯ অপরাহ্ন
লোহাগড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনায় এগিয়ে বাপ্পী

নড়াইলের লোহাগড়া ৭ নং ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনায় এগিয়ে রয়েছেন ইঞ্জি: রাজু আহমেদ বাপ্পী।

লোহাগড়া পৌরসভার ০৪ নং ওয়ার্ড যুবদলের সভাপতি বাপ্পী উপজেলার লোহাগড়া ইউনিয়নের করফা গ্রামের সরদার এনায়েত হোসেন টগরের সন্তান। বাপ্পীর চাচা মরহুম রিকাত সরদার লোহাগড়া পৌর বিএনপির আহ্বায়ক ও উপজেলা যুবদলের সভাপতি ছিলেন।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সরেজমিন ঘুরে দেখা গেছে, আসন্ন ইউপি নির্বাচনে বাপ্পী নির্বাচনী এলাকার মানুষের মাঝে আলোচনার শীর্ষে রয়েছেন। বিভিন্ন বাজারে, চায়ের দোকানে বাপ্পীকে নিয়ে আলোচনায় সরব সাধারণ মানুষ।

এলাকার অনেকের সাথে কথা হলে তারা জানান, বাপ্পী একজন সৎ, মানবিক ও সমাজসেবক ব্যক্তি। যেকোনো বিপদে-আপদে মানুষের পাশে এসে দাঁড়ান তিনি। তিনি চেয়ারম্যান নির্বাচিত হলে এলাকার অনেক উন্নয়ন হবে বলে মনে করেন স্থানীয়রা।

কালনা গ্রামের মো: হেমায়েত হোসেন বলেন, বাপ্পী একজন সদালাপী ও মানবিক একজন ছেলে। এলাকায় তার পরিবারের অনেক সুনাম রয়েছে। সে ক্ষেত্রে বাপ্পী যদি চেয়ারম্যান হতে পারে এলাকার উন্নয়নে অনেক অবদান রাখতে পারবে।

করফা গ্রামের চুন্নু সিকদার বলেন, বাপ্পী সবসময় মানুষের সুখে-দুঃখে পাশে থাকেন। তাকে চেয়ারম্যান হিসেবে দেখতে চাই।

কামঠানা গ্রামের ডা: অশোক বলেন, এলাকার উন্নয়নের জন্য বাপ্পীর মতো সৎ ও তরুণ নেতৃত্ব দরকার।

ছাগলছেড়া গ্রামের মো: খায়ের বলেন, বিপদে-আপদে বাপ্পীকে কাছে পাওয়া যায়। তিনি নির্বাচিত হলে এলাকার মানুষ উপকৃত হবে।

চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জি: রাজু আহমেদ বাপ্পী বলেন, আমি নিজের জন্য চেয়ারম্যান হতে চাই না, এলাকার মানুষের সেবক হতে চাই। এলাকার উন্নয়নে ভূমিকা রাখতে চাই। তিনি আরও বলেন নির্বাচিত হলে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকমুক্ত একটি আধুনিক মডেল ইউনিয়ন গড়ে তুলবো। তিনি সবার দোয়া ও সমর্থন চাই।

আজকালের কন্ঠ/আর বি