
ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত পথসভা করেছে জাতীয় ছাত্রশক্তি দিনাজপুর জেলা শাখা।
বুধবার (১১ নভেম্বর) বিকেলে দিনাজপুর প্রেসক্লাবের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। এতে নেতৃত্ব দেন জাতীয় ছাত্রশক্তি দিনাজপুর জেলা শাখার আহ্বায়ক হযরত আলী অনিক ও সদস্য সচিব অয়ন এবং হৃদয় । এ সময় সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা মিছিলে অংশগ্রহণ করেন।
মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে হাসপাতাল মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় বক্তারা ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে তাদের অবস্থান তুলে ধরেন। একই সঙ্গে দেশের রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র ও ছাত্রসমাজের অধিকার নিয়ে বক্তব্য দেন। তাঁরা রাজনৈতিক ও সামাজিক বিভিন্ন বিষয়ে ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
বিক্ষোভ মিছিল ও পথসভায় জাতীয় ছাত্রশক্তির স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :