
পিরোজপুরে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে পাঁচ দিনব্যাপী আত্মকর্মী ও উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ এবং এক মাসব্যাপী মেয়াদি ওয়েল্ডিং ও হস্তশিল্পবিষয়ক বিশেষ প্রশিক্ষণ কোর্সের আয়োজিত অনুষ্ঠানে যুব উদ্যোক্তাদের মাঝে দিনের চেক বিতরণ করা হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) পিরোজপুর যুব উন্নয়ন অধিদপ্তরের হলরুমে চেক বিতরনের আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. গোলাম রব্বানী। যুব উন্নয়ন অধিদপ্তর পিরোজপুরের উপপরিচালক আব্দুল হাই মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি যুব উদ্যোক্তাদের হাতে পাঁচ লক্ষ দশ হাজার টাকার ঋণের চেক তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন অধিদপ্তরের সহকারী পরিচালক সৈয়দ মুনিরুজ্জামান শামীম, প্রশিক্ষণার্থীদের পক্ষ থেকে বক্তব্য দেন শাহনাজ খানম, তানজিম হালদার,
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কো-অর্ডিনেটর ছুরত আলী, উপজেলা সদর যুব উন্নয়ন কর্মকর্তা আজাদুর রহমান। বেকার যুবকদের দক্ষতা বৃদ্ধি, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রমের গুরুত্ব তুলে ধরা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন,”দেশের উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রগতিতে যুবসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রশিক্ষণ, দক্ষতা অর্জন ও সহজ শর্তে ঋণ সহায়তার মাধ্যমে তরুণদের আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে হবে। দক্ষ যুবশক্তিই পারে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে। তাই উপযুক্ত প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ ও যোগ্য হয়ে গড়ে ওঠে দেশ ও দেশের বাইরে কর্মসংস্থানের মাধ্যমে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে হবে। তাহলে দেশ বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত হবে, দেশ অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী হবে।”
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :