কাউখালীতে ৫০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার | Daily AjKaler Kontho

কাউখালীতে ৫০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার


নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় : নভেম্বর ৯, ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
কাউখালীতে ৫০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

পিরোজপুরের কাউখালীতে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সোহেল জমাদ্দার (৩১) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

সোমবার (৯ নভেম্বর ২০২৬) রাত আনুমানিক ১০টার দিকে কাউখালী থানাধীন শিয়ালকাঠি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পিরোজপুরের পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমান, পিপিএম-সেবা-এর সার্বিক দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এসআই পলাশ বিশ্বাসের নেতৃত্বে একটি দল এ অভিযান পরিচালনা করে। এ সময় সোহেল জমাদ্দারের কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।