
কুমিল্লা দেবিদ্বার উপজেলার বরকামতা ইউনিয়নের স্বর্ণকারপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে মাদকদ্রব্য সেবনের অপরাধে মো. রনি (২৮) নামে এক যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
সোমবার (তারিখ উল্লেখযোগ্য) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অশোক বিক্রম চাকমার উপস্থিতিতে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে মাদকদ্রব্য সেবনের অপরাধে মো. রনি (২৮), পিতা- শাহজাহান, গ্রাম- স্বর্ণকারপাড়া, ইউনিয়ন- বরকামতা, উপজেলা- দেবিদ্বারকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এ বিষয়ে দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অশোক বিক্রম চাকমা বলেন, মাদকমুক্ত সমাজ গঠন, আইনশৃঙ্খলা বজায় রাখা এবং জনস্বার্থ রক্ষায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
উপজেলা প্রশাসন জানিয়েছে, মাদকের বিরুদ্ধে অভিযান ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে মাদকমুক্ত সমাজ গঠনে তাদের কার্যক্রম চলমান থাকবে।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :