Header
প্রিন্ট তারিখঃ নভেম্বর ৯, ২০২৬ , ৫:৪৪ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ নভেম্বর ৯, ২০২৬ , ৫:২৫ অপরাহ্ণ

দেবিদ্বারে মাদকবিরোধী অভিযান, মাদক সেবনের দায়ে যুবকের এক বছরের কারাদণ্ড

লেখকঃ কুমিল্লা জেলা প্রতিনিধি

কুমিল্লা দেবিদ্বার উপজেলার বরকামতা ইউনিয়নের স্বর্ণকারপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে মাদকদ্রব্য সেবনের অপরাধে মো. রনি (২৮) নামে এক যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

সোমবার (তারিখ উল্লেখযোগ্য) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অশোক বিক্রম চাকমার উপস্থিতিতে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে মাদকদ্রব্য সেবনের অপরাধে মো. রনি (২৮), পিতা- শাহজাহান, গ্রাম- স্বর্ণকারপাড়া, ইউনিয়ন- বরকামতা, উপজেলা- দেবিদ্বারকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এ বিষয়ে দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অশোক বিক্রম চাকমা বলেন, মাদকমুক্ত সমাজ গঠন, আইনশৃঙ্খলা বজায় রাখা এবং জনস্বার্থ রক্ষায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

উপজেলা প্রশাসন জানিয়েছে, মাদকের বিরুদ্ধে অভিযান ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে মাদকমুক্ত সমাজ গঠনে তাদের কার্যক্রম চলমান থাকবে।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন