নাটোরের লালপুরে লুঙ্গি-গেঞ্জি ও গামছা পরে ছদ্মবেশে পুলিশের অভিযান, আটক ৪ জুয়াড়ি | Daily AjKaler Kontho

নাটোরের লালপুরে লুঙ্গি-গেঞ্জি ও গামছা পরে ছদ্মবেশে পুলিশের অভিযান, আটক ৪ জুয়াড়ি


নাটোর প্রতিনিধি প্রকাশের সময় : নভেম্বর ৯, ২০২৬, ৫:৩১ অপরাহ্ন
নাটোরের লালপুরে লুঙ্গি-গেঞ্জি ও গামছা পরে ছদ্মবেশে পুলিশের অভিযান, আটক ৪ জুয়াড়ি

নাটোরের লালপুরে লুঙ্গি-গেঞ্জি ও গামছা পরে ছদ্মবেশে অভিযান চালিয়ে তাস দিয়ে জুয়া খেলার সময় চারজনকে আটক করেছে পুলিশ। এ সময় জুয়া খেলার নগদ ১ হাজার ৭০০ টাকা ও জুয়া খেলার সরঞ্জাম উদ্ধার করা হয়।

সোমবার (৯ নভেম্বর) দুপুর ২টা ৫ মিনিটের দিকে উপজেলার বালিতিতা ইসলামপুর এলাকার একটি বাঁশঝাড়ে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, লালপুর থানার এসআই মো. মনিরুল ইসলাম সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে ওই বাঁশঝাড়ে অভিযান পরিচালনা করেন। এ সময় তাস দিয়ে জুয়া খেলার অভিযোগে আব্দুস সালাম (৫৮), মাহাবুল ইসলাম (৪৫), লিখন আহম্মেদ (২৬) ও মামুন আলী (৩৫) নামে চারজনকে আটক করা হয়। তারা সবাই বালিতিতা ইসলামপুর এলাকার বাসিন্দা।

এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইন ২০২৬-এর ১৫/১৯(১)/২৭ ধারায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

পরে সোমবারই আটক চারজনকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

আজকালের কন্ঠ/আর বি