
ঝিনাইদহের কালীগঞ্জে যথাযোগ্য মর্ষাদায় ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ পালন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার সকালে উপজেলা পরিষদে বর্ণাঢ্য র্যালী, আলোচনা সভা ও ক্রীড়া অনুষ্টানের আয়োজন করা হয়।
সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালী বের করা হয়। এরপর পরিষদের কন্ফারেন্স রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভাতে বক্তব্য রাখেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ন-আহবায়ক হামিদুল ইসলাম হামিদ, কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) গৌরাঙ্গ বিশ্বাস, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আমানুল্লাহ আল মামুন, বিএনপির সাবেক সাধারন সম্পাদক তবিবর রহমান মিনি ও সাবেক ছাত্রদল নেতা হাফিজুর রহমান প্রমুখ।
বক্তাগন দিবসটির উপর নানা তাৎপর্ষ তুলে ধরেন। সভাতে উপজেলা সাংস্কৃতিক একাডেমির শিল্পিরা দেশাত্ববোধক সংগীত পরিবেশন করেন। শেষে সরকারী নলডাঙ্গা বূষনস্কুল মাঠে আয়োজিত ক্রিড়া অনুষ্টানের উদ্বোধন করা হয়।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :