খানসামায় যথাযথ মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত | Daily AjKaler Kontho

খানসামায় যথাযথ মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত


​মোঃরব্বানী, দিনাজপুর জেলা প্রতিনিধি প্রকাশের সময় : নভেম্বর ৭, ২০২৬, ৪:৫৫ অপরাহ্ন
খানসামায় যথাযথ মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত

যথাযথ মর্যাদায় ও উৎসবমুখর পরিবেশে দিনাজপুরের খানসামা উপজেলায় পালিত হয়েছে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬’। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা, পুরস্কার বিতরণ এবং একটি প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়।

​শনিবার (৭ নভেম্বর) উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কামরুজ্জামান সরকার।

​অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা ইয়াসমিন আক্তার, জেলা বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও ভাবকি ইউপি চেয়ারম্যান রবিউল আলম তুহিন, খানসামা থানার অফিসার ইনচার্জ (ওসি) আঃ বাছেদ সরকার এবং উপজেলা বিএনপির সদস্য সফিকুল ইসলাম।

​এ সময় বক্তারা ৭ই নভেম্বরের ঐতিহাসিক পটভূমি ও জাতীয় জীবনের এর গুরুত্ব তুলে ধরে বলেন, এই দিনটি আমাদের জাতীয় স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা এবং গণতন্ত্রের পথযাত্রায় এক অনন্য মাইলফলক।

​অনুষ্ঠান শেষে দিবসটি উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এর আগে কর্মসূচিটির অংশ হিসেবে খানসামা ডিগ্রি কলেজ মাঠে একটি আকর্ষণীয় প্রদর্শনী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়, যা উপস্থি দর্শকবৃন্দ দারুণ উপভোগ করেন।

​এসব অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আজকালের কন্ঠ/আর বি