
তৃণমূল পর্যায়ের সরকার হচ্ছেন আপনারা (গ্রামপুলিম)। ঢাকা থেকে প্রধানমন্ত্রী যদি প্রত্যন্ত গ্রামের একজন নাগরিকের সঙ্গে সরাসরি সম্পৃক্ত হতে চান, তাহলে আপনাদের হাত দিয়েই তিনি সেই নাগরিকের কাছে পৌঁছাবেন। সরকারের সঙ্গে তৃণমূলের মানুষের সংযোগ স্থাপনে গ্রাম পুলিশ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।’
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বরিশালের গৌরনদীতে ৬৪ জন গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল ও পোশাক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বরিশাল-১ আসনের সংসদ সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) জহির উদ্দিন স্বপন। অনুষ্ঠানে গৌরনদী উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে গৌরনদীর ৬৪ জন গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল ও পোশাক বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গ্রাম পুলিশ সদস্যদের হাতে এসব সামগ্রী তুলে দেন জহির উদ্দিন স্বপন।
তিনি বলেন, ‘আপনাদের মাধ্যমেই সরকার তৃণমূল পর্যায় থেকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করবে এবং কেন্দ্র থেকে সরকারের বিভিন্ন নির্দেশনা ও সেবা তৃণমূল পর্যায়ে পৌঁছে দেবে। আপনাদের এই দায়িত্ব পালনে সুবিধা নিশ্চিত করতেই সরকার আজ পোশাক, বাইসাইকেল, জুতা ও প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করেছে।’গ্রাম পুলিশ সদস্যদের উদ্দেশে তিনি আরও বলেন, ‘আগামী ৭ নভেম্বর মাননীয় প্রধানমন্ত্রী আপনাদের পরবর্তী করণীয় সম্পর্কে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখবেন। আপনারা প্রশাসনকে যত বেশি সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করবেন, জনগণের টাকায় সরকার আপনাদের যে সামগ্রী দিয়েছে, তা তত বেশি জনকল্যাণে কাজে আসবে। এ বিষয়ে আপনারা সজাগ থাকবেন।’
গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইব্রাহীমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ তারিক হাসান রাসেল, উপজেলা বিএনপির সদস্য সচিব জহির সাজ্জাদ হান্নান, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি ও সাপ্তাহিক গৌরনদী পরিক্রমার সম্পাদক সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টু, পৌর বিএনপির আহ্বায়ক জাকির হোসেন শরীফ, সদস্য সচিক শরীফ স্বপন, সিনিয়র যুগ্ম আহবায়ক কামরুজ্জামান খোকন, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সাইদুল আলম সেন্ট, সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং গ্রাম পুলিশের সদস্যরা।
সভাপতির বক্তব্যে ইউএনও মো. ইব্রাহীম বলেন, স্থানীয় পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং প্রশাসনিক কার্যক্রমে সহযোগিতার ক্ষেত্রে গ্রাম পুলিশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাদের দায়িত্ব পালনে আরও গতিশীলতা ও সুবিধা নিশ্চিত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :