
নওগাঁর আত্রাইয়ে মাঠপর্যায়ে সেবার মান বৃদ্ধি, আইনশৃঙ্খলা রক্ষা ও সরকারি সুযোগ-সুবিধা দ্রুত পৌঁছে দেওয়ার লক্ষ্যে ৬৮ জন গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেল ৩টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গ্রাম পুলিশদের হাতে বাইসাইকেল তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান।
এ সময় তিনি বলেন, গ্রাম পুলিশ বা দফাদাররা তৃণমূল পর্যায়ে সরকারের বার্তা পৌঁছে দেওয়া এবং স্থানীয় নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। বাইসাইকেলগুলো ব্যবহারের মাধ্যমে তাঁদের মাঠপর্যায়ের দায়িত্ব পালন আরও সহজ ও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।
আপনার মতামত লিখুন :