ঢাকা মেডিকেল কলেজে "The Research Journey: From Idea to Publication" শীর্ষক গবেষণা পদ্ধতি কোর্সের উদ্বোধন | Daily AjKaler Kontho

ঢাকা মেডিকেল কলেজে “The Research Journey: From Idea to Publication” শীর্ষক গবেষণা পদ্ধতি কোর্সের উদ্বোধন

শাহজালাল (রাসেল) প্রকাশের সময় : অক্টোবর ২৬, ২০২৬, ২:৪৩ অপরাহ্ন
ঢাকা মেডিকেল কলেজে “The Research Journey: From Idea to Publication” শীর্ষক গবেষণা পদ্ধতি কোর্সের উদ্বোধন

২২ সপ্তাহব্যাপী সাপ্তাহিক লেকচারের এই সার্টিফায়েড কোর্সে গবেষণার ধারণা তৈরি থেকে শুরু করে গবেষণা সম্পাদন এবং প্রকাশনা পর্যন্ত ধাপে ধাপে প্রশিক্ষণ দেওয়া হবে। চিকিৎসক, শিক্ষক ও তরুণ গবেষকদের গবেষণা-দক্ষতা বৃদ্ধি এবং মানসম্মত গবেষণা প্রকাশনায় উৎসাহিত করাই এর উদ্দেশ্য।

সোমবার (২৬শে অক্টোবর) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ২ নম্বর ভবনের ৬ষ্ঠ তলায় অধ্যাপক এস.জি.এম. চৌধুরী সেমিনার হলে প্রধান অতিথি ও মূল বক্তা হিসেবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত, এমপি এই উদ্বোধন করেন। এ সময় তিনি “Research TRIPP: Translating Research into Policy and Program” শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন।

ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগ ও গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগের যৌথ উদ্যোগে The Research Journey: From Idea to Publication” শীর্ষক সার্টিফায়েড রিসার্চ মেথডোলজি কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ সোসাইটি অব মেডিসিন।

ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. মাজহারুল শাহীন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিকিৎসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের অধ্যক্ষ ও বাংলাদেশ সোসাইটি অব মেডিসিনের আহ্বায়ক অধ্যাপক ডা. মো. মনির-উজ-জামান এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ.কে.এম. ফরহাদ হোসেন।

এ সময় স্বাগত বক্তব্য দেন ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপক ও বাংলাদেশ সোসাইটি অব মেডিসিনের সদস্য সচিব অধ্যাপক ডা. মোহাম্মদ জাকারিয়া-আল-আজিজ। কোর্সের লক্ষ্য ও উদ্দেশ্য ব্যাখ্যা করেন সোসাইটির বৈজ্ঞানিক উপ-কমিটির সদস্য সচিব অধ্যাপক ডা. মো. শাহাবুল হুদা চৌধুরী।

রাজধানী বিভাগের আরো খবর

জাতীয় ঘি সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত  নিজস্ব প্রতিবেদক ২৪ অক্টোবর শনিবার অল ইন ওয়ান মার্কেটের উদ্যোগে দেশের ঘি শিল্পের উন্নয়ন, ভেজাল প্রতিরোধ, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ এবং দেশীয় উৎপাদকদের স্বার্থ সংরক্ষণের লক্ষ্যে রাজধানী ঢাকায় পলওয়েল কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়েছে “জাতীয় ঘি সম্মেলন-২০২৬   সম্মেলনে দেশের বিভিন্ন জেলা থেকে ঘি উৎপাদক, ব্যবসায়ী, উদ্যোক্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, দেশীয় ঘি শিল্পের ব্যাপক সম্ভাবনা রয়েছে। সঠিক মান নিয়ন্ত্রণ, আধুনিক উৎপাদন ব্যবস্থা এবং কার্যকর বিপণনের মাধ্যমে বাংলাদেশ শুধু দেশের চাহিদাই পূরণ করতে পারবে না, ভবিষ্যতে আন্তর্জাতিক বাজারেও দেশীয় ঘির অবস্থান শক্তিশালী করা সম্ভব হবে।  আলোচনায় ভেজালমুক্ত ও মানসম্মত ঘি উৎপাদন, ভোক্তাদের আস্থা বৃদ্ধি, উৎপাদকদের পারস্পরিক সহযোগিতা, ব্র্যান্ডিং, বাজার সম্প্রসারণ এবং রপ্তানির সম্ভাবনা নিয়েও বিস্তারিত মতবিনিময় করা হয়।  বক্তারা আরও বলেন, দেশের ঐতিহ্যবাহী ঘিকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে উৎপাদক, ব্যবসায়ী ও সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। পাশাপাশি নিয়মিত প্রশিক্ষণ, গবেষণা এবং প্রযুক্তির ব্যবহার বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করা হয়।  সম্মেলনের শেষ পর্বে দেশীয় ঘি শিল্পকে আরও সমৃদ্ধ ও টেকসই করার লক্ষ্যে সকল উদ্যোক্তা ও ব্যবসায়ীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।  উল্লেখ্য, “জাতীয় ঘি সম্মেলন-২০২৬” দেশের ঘি শিল্পকে একটি সুসংগঠিত ও মানসম্পন্ন খাতে রূপান্তরের লক্ষ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন অংশগ্রহণকারীরা।  উক্ত সম্মেলনে কিং অব ঘি খ্যাত মো: শাহাদাত হোসেনের আহবানে সারা দিয়ে অসংখ্য সফল উদ্যোক্তারা অংশ নেন। স্টেডফাস্ট কুরিয়ারের ফাউন্ডার, কে. এম রিদওয়ানুল বারি জিয়ন, নাহিদ’স ওয়ার্ল্ডের কর্ণধার মো: নাহিদ হাসান রুবেল, আর এস লেদারের ফাউন্ডার, মো: সাইদুর রহমান, বেলতা ন্যাচারাল বিডির কর্ণধার মো: মেহেদী হাসান এবং সম্মেলনের আহবায়ক ও অল ইন ওয়ান মার্কেটের ফাউন্ডার মো: শাহাদত হোসেন প্রমুখ।  এছাড়াও অসংখ্য আলোচক গুরুত্বপূর্ণ আলোচনা রাখেন। কন্টেন্ট কিং লিমিটেড এর ফাউন্ডার মো: ইকরাম সাহেবও কন্টেন্ট ক্রিয়েশন ও রিচ বৃদ্ধির কৌশল নিয়ে বক্তব্য দেন।

আরও খবর