Header
প্রিন্ট তারিখঃ অক্টোবর ২৬, ২০২৬ , ৫:০০ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ অক্টোবর ২৬, ২০২৬ , ২:৪৩ অপরাহ্ণ

ঢাকা মেডিকেল কলেজে “The Research Journey: From Idea to Publication” শীর্ষক গবেষণা পদ্ধতি কোর্সের উদ্বোধন

লেখকঃ শাহজালাল (রাসেল)

২২ সপ্তাহব্যাপী সাপ্তাহিক লেকচারের এই সার্টিফায়েড কোর্সে গবেষণার ধারণা তৈরি থেকে শুরু করে গবেষণা সম্পাদন এবং প্রকাশনা পর্যন্ত ধাপে ধাপে প্রশিক্ষণ দেওয়া হবে। চিকিৎসক, শিক্ষক ও তরুণ গবেষকদের গবেষণা-দক্ষতা বৃদ্ধি এবং মানসম্মত গবেষণা প্রকাশনায় উৎসাহিত করাই এর উদ্দেশ্য।

সোমবার (২৬শে অক্টোবর) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ২ নম্বর ভবনের ৬ষ্ঠ তলায় অধ্যাপক এস.জি.এম. চৌধুরী সেমিনার হলে প্রধান অতিথি ও মূল বক্তা হিসেবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত, এমপি এই উদ্বোধন করেন। এ সময় তিনি “Research TRIPP: Translating Research into Policy and Program” শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন।

ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগ ও গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগের যৌথ উদ্যোগে The Research Journey: From Idea to Publication” শীর্ষক সার্টিফায়েড রিসার্চ মেথডোলজি কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ সোসাইটি অব মেডিসিন।

ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. মাজহারুল শাহীন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিকিৎসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের অধ্যক্ষ ও বাংলাদেশ সোসাইটি অব মেডিসিনের আহ্বায়ক অধ্যাপক ডা. মো. মনির-উজ-জামান এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ.কে.এম. ফরহাদ হোসেন।

এ সময় স্বাগত বক্তব্য দেন ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপক ও বাংলাদেশ সোসাইটি অব মেডিসিনের সদস্য সচিব অধ্যাপক ডা. মোহাম্মদ জাকারিয়া-আল-আজিজ। কোর্সের লক্ষ্য ও উদ্দেশ্য ব্যাখ্যা করেন সোসাইটির বৈজ্ঞানিক উপ-কমিটির সদস্য সচিব অধ্যাপক ডা. মো. শাহাবুল হুদা চৌধুরী।

প্রিন্ট করুন