
কুমিল্লা দেবিদ্বারে ফুটপাত দখল করে ডিম বিক্রয়ের অপরাধে ২ ডিম ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২৬ অক্টোবর) দুপুর পৌনে ১২টায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফয়সল উদ্দিনের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত ওই অর্থদণ্ড প্রদান করেন।
নিউমার্কেট বাজার তদারকী করতে যেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট দেখেন, নির্দেশনা অমান্য করে, কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়ক সংলগ্ন নিউমার্কেট বাজারে নিজস্ব দোকান থাকা সত্ত্বেও সামনের ফুটপাত ও জনসাধারণের চলাচলের রাস্তা দখল করে দুই ব্যবসায়ি ডিম বিক্রি করছিলেন।
এসময় সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী প্রতিবন্ধকতা সৃষ্টির অপরাধে ব্যবসায়ী সাধন সাহাকে ১০ হাজার টাকা এবং সাদ্দাম হোসেনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফয়সল উদ্দিন বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দেবিদ্বার সদর এলাকায় জনস্বার্থে যানজট নিরসন ও জনগন নির্ভিগ্নে চলাচলের সুবিধার্থে সমস্ত সড়কগুলো অবৈধ ব্যবসায়িদের উচ্ছেদ করে দখলমুক্ত করা হয়েছে। জনস্বার্থে ওই সমস্ত এলাকায় যেন পুন:রায় দখল করে ব্যসার সুযোগ না পায়- তার জন্য প্রশাসনের সার্বক্ষনিক তদারকী করা হচ্ছে। পুন:দখলদারদের দেখামাত্র জেল- জরিমানায় প্রশাসন আপোষহীন। তারই অংশ হিসেবে আজ দুই ডিম ব্যাবসায়িকে ২০ হাজার টাকা অর্থদন্ড করা হয়েছে। আমাদের এ অভিযান চলমান থাকবে।
আপনার মতামত লিখুন :