
মাদারীপুর শিবচরের শেখপুর স্ট্যান্ডে গ্যারেজে মোটরসাইকেল ওয়াশ করার সময় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মো.সোহান শেখ(২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছেন। নিহত সোহান উপজেলার শেখপুর ইউনিয়নের বাজিতপুর এলাকার শহিদুল শেখের ছেলে। সোমবার(১৯ অক্টোবর) সন্ধায় শেখপুর বাজারে মোটরসাইকেলের গ্যারেজে এ দূর্ঘটনাটি ঘটে।
জানা গেছে, শেখপুর বাজারের ‘মা মটরস’ নামের একটি গ্যারেজে মোটর মেকানিকের কাজ করতেন সোহান। রাতে একটি মোটরসাইকেল ধৌত করছিলেন তিনি। এসময় বৈদ্যুতিক তারে স্পর্শ লাগে বিদ্যুতায়িত হয়ে পড়েন সোহান। গুরুতর অসুস্থ অবস্থায় শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা.মোশাররফ হোসেন জানান,’বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু হয়েছে। তবে ওই যুবককে হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়।’
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো.কামাল হোসেন জানান,’ খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়েছে। ঘটনাটি খুবই দুঃখজনক।’
আপনার মতামত লিখুন :