
গত ০৭/১০/২০২৬ তারিখ সকাল ৬.৩০ ঘটিকার সময় খুলনা দৌলতপুর সরকারি বিএল কলেজের ২ নম্বর গেট এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মহিদুল নামে এক যুবক আহত হন। এ সংক্রান্তে দৌলতপুর থানায় রুজুকৃত চাঞ্চল্যকর হত্যা চেষ্টা মামলার এজাহার নামীয় অন্যতম প্রধান আসামি শাকিল হাওলাদার(২৪), পিতা- রেজাউল হাওলাদার, সাং- পাবলা ফকিরপাড়া, থানা- দৌলতপুর, জেলা- খুলনাকে অদ্য ২০/১০/২০২৬ তারিখ গভীররাতে মাদারীপুর সদর থানাধীন থানতলী সাকিনস্থ থানতলী বাজার এলাকা থেকে গ্রেফতার করেছে এস আর বি-৮, সিপিসি-৩, মাদারীপুর ক্যাম্প।
আপনার মতামত লিখুন :