
তারাগঞ্জে অবৈধ চার দোকান উচ্ছেদ, জরিমানা ৫৪ হাজার ৫০০ টাকা
বড় করে দেখুন
রংপুরের তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুটি ইউনিয়নের ডাঙ্গীরহাট বাজার ও হাতিবান্ধা এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে পাঁচটি মামলায় মোট ৫৪ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
এ সময় ডাঙ্গীরহাট স্কুল ও কলেজের রাস্তা-সংলগ্ন প্রাচীর ঘেঁষে গড়ে ওঠা চারটি অবৈধ দোকান উচ্ছেদ করা হয়।
রোববার (১৮ অক্টোবর) পরিচালিত এ অভিযানে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন, ২০০৫-এর ৫ ধারার উপধারা (৪) অনুযায়ী চারজন ব্যবসায়ীকে মোট ৪ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। এ ছাড়া হাড়িয়ারকুটি ইউনিয়নের হাতিবান্ধা এলাকায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারায় মো. মোস্তাকিন (৩৮) নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন তারাগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনা।
আপনার মতামত লিখুন :