
পটুয়াখালীর দুমকিতে ইলিশের প্রধান প্রজনন মৌসুম উপলক্ষে উপজেলা টাস্কফোর্স কমিটির প্রস্তুতিমূলক সভা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেল ৩টায় দুমকি উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন, দুমকির আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরী।
এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মৎস্য বিভাগের কর্মকর্তা মো: মাহফুজুর রহমান(অতিরিক্ত দায়িত্ব), দুমকি থানার অফিসার ইনচার্জ সেলিম উদ্দিন, প্রেসক্লাব দুমকির সভাপতি জসিম উদ্দিন সুমন, বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি এবং উপজেলা টাস্কফোর্স কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণ, নিষিদ্ধ সময়ে ইলিশ আহরণ, পরিবহন, মজুত, বাজারজাতকরণ ও বিক্রি বন্ধে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এ ছাড়া সরকারি নির্দেশনা বাস্তবায়নে নিয়মিত অভিযান পরিচালনা, জেলেদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং সংশ্লিষ্ট সকল দপ্তরের সমন্বয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
আপনার মতামত লিখুন :