নাটোরে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জেলা ছাত্রদল | Daily AjKaler Kontho

নাটোরে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জেলা ছাত্রদল


মোঃ রাশেদুল ইসলাম, নাটোর প্রতিনিধি প্রকাশের সময় : অক্টোবর ১, ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
নাটোরে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জেলা ছাত্রদল

দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পরিকল্পিত সন্ত্রাস ও ষড়যন্ত্রের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে নাটোরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে জেলা ছাত্রদল নেতা রায়হানের আয়োজনে কেন্দ্রীয় মসজিদ মার্কেটের সামনে থেকে জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহারিয়ার আহমেদ রায়হানের নেতৃত্বে এক বিক্ষোভ মিছিল বের করা হয়।

বিক্ষোভ মিছিলটি শহরের কানাইখালি মিনি স্টেডিয়ামে সামনে থেকে ঘুরে প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। পরে সেখানে এক সমাবেশে বক্তারা বলেন, পরিকল্পিত সন্ত্রাস ও ষড়যন্ত্রের মাধ্যমে দেশের শান্তি-শৃঙ্খলা ও স্থিতিশীলতা নষ্টের যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে হবে। তারা গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখা এবং দেশের মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান।

এই বিক্ষোভ মিছিল কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহারিয়ার আহমেদ রায়হান, জেলা ছাত্রদলের নেতা সজিব কুমার পাল, শরিফুল ইসলাম শাফি, মোঃ রাখিফুল ইসলাম রাকিবসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এ সময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন এবং দেশকে অস্থিতিশীল করার যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

আজকালের কন্ঠ/আর বি