দুমকিতে পবিপ্রবিতে যুদ্ধবিমান পুনঃস্থাপন, স্থান পরিদর্শনে বিমানবাহিনী | Daily AjKaler Kontho

দুমকিতে পবিপ্রবিতে যুদ্ধবিমান পুনঃস্থাপন, স্থান পরিদর্শনে বিমানবাহিনী


দুমকি(পটুয়াখালী) প্রতিনিধি: প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৫, ২০২৬, ১:৫১ অপরাহ্ন
দুমকিতে পবিপ্রবিতে যুদ্ধবিমান পুনঃস্থাপন, স্থান পরিদর্শনে বিমানবাহিনী

দুমকিতে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনের উদ্যোগের অংশ হিসেবে নির্ধারিত স্থান পরিদর্শন করেছে বাংলাদেশ বিমানবাহিনীর একটি টেকনিক্যাল টিম।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) পবিপ্রবির আমন্ত্রণে বাংলাদেশ বিমানবাহিনীর স্কোয়াড্রন লিডার রাওসাব তিমামের নেতৃত্বে ছয় সদস্যের টেকনিক্যাল টিম বিশ্ববিদ্যালয়ে আসে। তারা প্রথমে পবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

এ সময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমান ও রেজিস্ট্রার অধ্যাপক মোহাম্মদ জামাল হোসেন উপস্থিত ছিলেন।

পরে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম দুমকি উপজেলার পাগলার মোড়ে বিশ্ববিদ্যালয়ের ইউনিভার্সিটি স্কয়ারে যায় এবং যুদ্ধবিমান পুনঃস্থাপনের জন্য নির্ধারিত স্থান সরেজমিনে পরিদর্শন করে। এ সময় যুদ্ধবিমান স্থাপনের স্থান ও প্রয়োজনীয় কারিগরি বিষয়গুলো পর্যালোচনা করা হয়।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমানটি পুনঃস্থাপনের উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্যে বিমানবাহিনীর টেকনিক্যাল টিমের এ পরিদর্শন করা হয়েছে। এর মাধ্যমে যুদ্ধবিমান পুনঃস্থাপনের প্রক্রিয়া আরও এক ধাপ এগিয়েছে।