নাটোরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ | Daily AjKaler Kontho

নাটোরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ


নাটোর প্রতিনিধি প্রকাশের সময় : সেপ্টেম্বর ২২, ২০২৬, ৮:২৯ অপরাহ্ন
নাটোরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

পরিকল্পিত সন্ত্রাস ও ষড়যন্ত্রের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে নাটোরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার বিকেলে নাটোর শহরের আলাইপুর উপরশহর মাঠ থেকে জেলা যুবদলের আয়োজনে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে কানাইখালী প্রেসক্লাবের সামনে এসে শেষ হয় । পরে প্রেসক্লাবের সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ছিলেন জেলা বিএনপির আহবায়ক রহিম নেওয়াজ, সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ,জেলা বিএনপির সদস্য নাসিম উদ্দিন নাসিম, শহিদুল্লাহ সোহেল,জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, সাধারন সম্পাদক আনিসুর রহমান আনিস,সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন সোহাগ,যুগ্ন আহবায়ক ওমর আলী সহ যুব দলের নেতৃবৃন্দ।

এসময় বক্তারা বলেন, নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ দেশকে অস্থিতিশীল করার জন্য দেশের বিভিন্ন জায়গায় আগুন সন্ত্রাস চালাচ্ছে। তাদের প্রতিহত করতে যুবদল রাজপথে নেমেছে। তারা যদি আগুন সন্ত্রাস বাদ না দেয় তবে তাদের কঠোর হাতে দমন করা হবে। অতিতে তারা যে ভাবে রাজপথে ছিলো এখনো রাজপথে থেকে তাদের আগুন সন্ত্রাসকে দমন করা হবে।

আজকালের কন্ঠ/আর বি