ইসলামী চিন্তাবিদ কাজী মাওলানা মোনাছেব হোসেন গাওহারে বাংলার ১৪তম মৃত্যুবার্ষিকী | Daily AjKaler Kontho

ইসলামী চিন্তাবিদ কাজী মাওলানা মোনাছেব হোসেন গাওহারে বাংলার ১৪তম মৃত্যুবার্ষিকী


মো:আশরাফ, আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি প্রকাশের সময় : সেপ্টেম্বর ২২, ২০২৬, ৭:১৭ অপরাহ্ন
ইসলামী চিন্তাবিদ কাজী মাওলানা মোনাছেব হোসেন গাওহারে বাংলার ১৪তম মৃত্যুবার্ষিকী

বরিশালের আগৈলঝাড়া উপজেলার সাবেক মুসলিম বিবাহ ও তালাক রেজিস্ট্রার (কাজী), গৌরনদী উপজেলার পশ্চিম শাওড়া আলিম মাদ্রাসার অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, বহু ভাষাবিদ ও ইসলামী বক্তা কাজী মাওলানা মোনাছেব হোসেন গাওহারে বাংলার ১৪তম মৃত্যুবার্ষিকী।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকালে আসর নামাজের পরে এক বিশেষ দোয়ার আয়োজন করা হয়।

এ উপলক্ষে মরহুমের নিজ বাড়ি উপজেলার গৈলা ইউনিয়নের কালুপাড়া গ্রামে দিনব্যাপী বিভিন্ন ধর্মীয় কর্মসূচির আয়োজন করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে পবিত্র কোরআন খতম, দোয়া ও মিলাদ মাহফিল।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, দিনব্যাপী কোরআন খতম শেষে আজ আসর নামাজের পর মরহুমের নিজ বাড়িতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে স্থানীয় আলেম-ওলামা, মাদ্রাসার শিক্ষক, কাজী, সাংবাদিক, আত্মীয়-স্বজনসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

কাজী মাওলানা মোনাছেব হোসেন গাওহারে বাংলা আগৈলঝাড়া উপজেলার ২ নম্বর বাকাল ও ৩ নম্বর বাগধা ইউনিয়নের সাবেক মুসলিম বিবাহ ও তালাক রেজিস্ট্রার (কাজী) হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছিলেন। পাশাপাশি তিনি গৌরনদী উপজেলার পশ্চিম শাওড়া আলিম মাদ্রাসায় সিনিয়র শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। কর্মজীবনে তিনি ইসলামী শিক্ষা, ধর্মীয় জ্ঞানচর্চা ও মানুষের মধ্যে নৈতিক ও ধর্মীয় মূল্যবোধ ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

তিনি ইসলামী চিন্তাবিদ ও বক্তা হিসেবে স্থানীয়ভাবে পরিচিত ছিলেন। বিভিন্ন ধর্মীয় বিষয়ে জ্ঞানগর্ভ আলোচনা ও ইসলামী বক্তব্যের মাধ্যমে তিনি মানুষের মধ্যে ধর্মীয় জ্ঞান ও সচেতনতা সৃষ্টিতে ভূমিকা রাখেন। বহু ভাষায় তার দক্ষতার কারণে জ্ঞানচর্চার ক্ষেত্রেও তিনি স্বতন্ত্র পরিচিতি অর্জন করেছিলেন।

মরহুম কাজী মাওলানা মোনাছেব হোসেন গাওহারে বাংলা আগৈলঝাড়া প্রেসক্লাবের অর্থ সম্পাদক ও দৈনিক খোলা চোখ-এর আগৈলঝাড়া প্রতিনিধি সাংবাদিক কাজী মো. মনিরুজ্জামান মনিরের পিতা।

মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী ও সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লিদের মরহুমের জন্য দোয়া করার অনুরোধ জানানো হয়েছে।

আজকালের কন্ঠ/আর বি