
নওগাঁর রাণীনগর বেলঘোরিয়ার চাঞ্চল্যকর ছিনতাই মামলার মূলরহস্য উদঘাটন; আলামতসহ ছিনতাইকারী দলের ২সদস্যকে গ্রেফতার করেছে থানা পুলিশ। আইনশৃঙ্খলা বাহিনীর আন্তরিক প্রচেষ্টায় বেলঘোরিয়ার আলোচিত ছিনতাই মামলার মূলরহস্য উন্মোচিত হয়েছে। ঘটনার সাথে জড়িত দুই প্রধান আসামিকে ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন, মোঃ মনিরুল ইসলাম ওরফে বাইরুল ওরফে বেলাল (৩৮)। চা বাগান কলোনির জনৈক আলাউদ্দিনের বাসার ভাড়াটিয়া মোঃ আফসার আলীর ছেলে। অপরজন রাণীনগর রাজাপুর (ভূত রাজাপুর), গ্রামের মোঃ শহীদুল মন্ডলের ছেলে মোঃ নাহিদ হোসেন (২২)।
গ্রেফতারকৃত আসামিদের কাছ থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি ধারালো হাসুয়া ও তিনটি মোবাইল ফোন উদ্ধারের পাশাপাশি ভিকটিমের ছিনতাই হওয়া একটি মোবাইল ফোন এবং লুণ্ঠিত নগদ টাকা উদ্ধার করা হয়েছে।
রাণীনগর থানার কর্মকর্তা মোঃ জাকারিয়া মন্ডল জানান, গ্রেফতারের পর আসামিদের আদালতে সোপর্দ করা হলে তাদের মধ্যে এক আসামি অপরাধ স্বীকার করে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করে।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :