মাদারীপুরে ১৫ পিস ইয়াবাসহ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার | Daily AjKaler Kontho

মাদারীপুরে ১৫ পিস ইয়াবাসহ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার


রুবেল আহমেদ, মাদারিপুর জেলা প্রতিনিধি প্রকাশের সময় : সেপ্টেম্বর ২১, ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
মাদারীপুরে ১৫ পিস ইয়াবাসহ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

মাদারীপুর শহরের শান্তিনগর এলাকায় অভিযান চালিয়ে ১৫ পিস ইয়াবাসহ মামলার ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় শহরের ১ নম্বর পুলিশ ফাঁড়ির ইনচার্জ অভিযান চালিয়ে মিলন হাওলাদার (৫০) নামে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেন।
গ্রেপ্তার মিলন হাওলাদার সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের পশ্চিম পাঁচখোলা এলাকার আব্দুর রব হাওলাদারের ছেলে।

পুলিশ জানায়, মিলন হাওলাদারের বিরুদ্ধে মামলার ওয়ারেন্ট রয়েছে। তিনি আত্মগোপনে থেকে ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন বলে পুলিশের দাবি। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে ১৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।

এদিকে, ইয়াবাসহ ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তারের ঘটনায় অভিযান পরিচালনাকারী পুলিশ সদস্যদের প্রশংসা করেছেন স্থানীয়রা।

আজকালের কন্ঠ/আর বি