রাণীনগরে ছিনতাইকারীর কবল থেকে রক্ষা পেতে অটোরিকশা থেকে লাফ দিলেন যাত্রী | Daily AjKaler Kontho

রাণীনগরে ছিনতাইকারীর কবল থেকে রক্ষা পেতে অটোরিকশা থেকে লাফ দিলেন যাত্রী


‎রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি প্রকাশের সময় : জুন ৩, ২০২৬, ৬:১৭ অপরাহ্ন
রাণীনগরে ছিনতাইকারীর কবল থেকে রক্ষা পেতে অটোরিকশা থেকে লাফ দিলেন যাত্রী

নওগাঁর রাণীনগরে সিএনজি চালিত অটোরিকশার ভিতর বসে থাকা যাত্রী ছিনতাইকারীর কবল থেকে রক্ষা পেতে লাফ দিয়ে কোন রকম রক্ষা পেয়েছেন।

জোবায়ের মল্লিক (২৯) নামে এক যাত্রী। এসময় তার ডান হাত ভেঙ্গে যায়। পরে তাকে উদ্ধার করে রাতেই হাসপাতালে ভর্তি করে দেয়। জোবায়ের রাণীনগর উপজেলার গোনা খানপাড়া গ্রামের নুর মল্লিকের ছেলে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাত আনুমানিক ৯ টা নাগাদ। নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়কের গোনা গ্রামের প্রবেশ দ্বার এছাহক চত্বর এলাকায়।

‎জোবায়ের মল্লিকের বড় ভাই নাহিদ মল্লিক জানান, জোবায়ের ঢাকায় একটি কোম্পানীতে চাকুরি করে। ঈদের ছুটিতে বাড়ী এসেছিল। মঙ্গলবার রাত ১০টায় নওগাঁ থেকে বাসযোগে ঢাকায় যাবার কথা ছিল। সেই অনুযায়ী মঙ্গলবার রাত আনুমানিক ৯টা নাগাদ নওগাঁ যাবার জন্য বাড়ী থেকে বের হয়। এসময় নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়কে গিয়ে একটি সিএনজি চালিত অটোরিকশায় চরে। এর কিছু পরই সড়কের গোনা গ্রামের প্রবেশ দ্বার এছাহক চত্বর এলাকায় পৌঁছলে অটো রিকশার যাত্রী বসে থাকা তিনজন ছিনতাইকারী চাকু ধরে কাছে থাকা টাকা-পয়সা, মোবাইল ফোন দিতে বলে। তার কাছে টাকা পয়সা নাই জানালে ছিনতাইকারীরা পকেট থেকে চাকু বের করে আঘাত করার চেষ্টা করে। এসময় প্রান বাঁচাতে অটোরিকশা থেকে লাফ দিয়ে সড়কের পাশে পরে গেলে ছিনতাইকারীরা দ্রুত পালিয় যায়। পরে মোবাইল ফোনে জোবায়ের পরিবারের স্বজনদের জানালে তারা এসে জোবায়েরকে উদ্ধার করে রাণীনগর হাসপাতালে ভর্তি করে দেয়। বড় ভাই নাহিদ মল্লিক আরও জানান, জোবায়েরের ডান হাত ভেঙ্গে গেছে। ঘটনার খবর পেয়ে রাতেই রাণীনগর থানাপুলিশ হাসপাতালে জাবায়রকে দেখতে গিয়েছিল।

‎রাণীনগর থানার সেকেন্ড অফিসার এসআই জুলফিকার জানান, এঘটনায় এখনো কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি। লিখিত অভিযোগ দিতে ভুক্তভোগীদের জানানো হয়েছে।

আজকালের কন্ঠ/আর বি