ব্রাহ্মণপাড়ায় বিশেষ অভিযানে ১০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার | Daily AjKaler Kontho

ব্রাহ্মণপাড়ায় বিশেষ অভিযানে ১০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার


শাহ সাহিদ উদ্দিন, কুমিল্লা জেলা প্রতিনিধি প্রকাশের সময় : মে ১৮, ২০২৬, ৫:০৮ অপরাহ্ন
ব্রাহ্মণপাড়ায় বিশেষ অভিযানে ১০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

কুমিল্লা ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ।

রবিবার (১৭ মে) দিবাগত রাতে উপজেলার ৪নং শশীদল ইউনিয়নের উত্তর শশীদল এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত রুহুল আমিন (৩৫) উত্তর শশীদল এলাকার মৃত আব্দুল হকের ছেলে।

থানা পুলিশ সূত্রে জানা যায়, রবিবার গভীর রাতে ব্রাহ্মণপাড়া থানার এসআই (নিঃ) সৈকত মজুমদার সঙ্গীয় ফোর্সসহ ৪নং শশীদল ইউনিয়নের উত্তর শশীদল এলাকার মন্তাজ সর্দার বাড়িতে অভিযান পরিচালনা করেন। এ সময় মো. রুহুল আমিনকে তার বসতঘর থেকে ১০ কেজি গাঁজাসহ আটক করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। এছাড়া গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে সোমবার দুপুরে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

আজকালের কন্ঠ/আর বি