
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) মেডিকেল সেন্টারে অসুস্থ এক নারী শিক্ষার্থী চিকিৎসা নিতে এসে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসককে অনুপস্থিত পান বলে অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের এক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত যবিপ্রবির মেডিকেল সেন্টারে নেওয়া হয়। তবে সেখানে গিয়ে দেখা যায়, নির্ধারিত সময়ে কোনো চিকিৎসক উপস্থিত নেই।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ওই সময় রাত ৭টা থেকে সকাল ৯টা পর্যন্ত ডিউটিতে থাকার কথা ছিল সিনিয়র মেডিকেল অফিসার ডা. মোছা: মাছুরা নুরজাহানের। কিন্তু জরুরি মুহূর্তে তাকে মেডিকেলে পাওয়া যায়নি। এমনকি মেডিকেল কর্তৃপক্ষ একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি বলে জানা গেছে।
পরবর্তীতে পরিস্থিতি বিবেচনায় আবাসিক মেডিকেল অফিসার ডা. নুসরাত জামান উপস্থিত হয়ে অসুস্থ শিক্ষার্থীকে প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করেন।তবে এ বিষয়ে অসুস্থ শিক্ষার্থীর সহপাঠীদের কাছে বক্তব্য জানতে চাওয়া হলে তারা মন্তব্য করতে রাজি হননি।
আজকালের কন্ঠ/আর এস
আপনার মতামত লিখুন :