আলীকদম সেনা জোনের উদ্যোগে দুর্গম পাহাড়ে শিক্ষা ও ক্রীড়া সামগ্রী বিতরণ | Daily AjKaler Kontho

আলীকদম সেনা জোনের উদ্যোগে দুর্গম পাহাড়ে শিক্ষা ও ক্রীড়া সামগ্রী বিতরণ


মো.জয়নাল আবেদীন, বান্দরবান জেলা প্রতিনিধি প্রকাশের সময় : এপ্রিল ১১, ২০২৬, ৭:০৫ অপরাহ্ন
আলীকদম সেনা জোনের উদ্যোগে দুর্গম পাহাড়ে শিক্ষা ও ক্রীড়া সামগ্রী বিতরণ

বাংলাদেশ সেনাবাহিনী দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী দুর্গম পাহাড়ি এলাকায় বসবাসরত জনগণের সামাজিক নিরাপত্তা, মানবিক সহায়তা ও সামগ্রিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সীমান্ত চোরাচালান প্রতিরোধ, আইন-শৃঙ্খলা রক্ষা ও স্থিতিশীলতা বজায় রাখার পাশাপাশি স্থানীয় মানুষের জীবনমান উন্নয়নে বিভিন্ন উন্নয়ন ও সহযোগিতামূলক কার্যক্রম পরিচালনা করছে আলীকদম সেনা জোন।

এরই ধারাবাহিকতায়, আলীকদম জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল মোঃ আশিকুর রহমান আশিক, এসপিপি, পিএসসি এর নির্দেশনা অনুযায়ী আলীকদম জোনের আওতাধীন পোয়ামুহুরি ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকার ইয়াংরিং পাড়ার প্রেন্নয় শিক্ষালয়ের আবাসিক হোস্টেলে ১৪০ জন শিক্ষার্থীর মাঝে কম্বল ও খেলাধুলার সামগ্রী বিতরন করা হয় । যা শিক্ষার্থীদের থাকার কষ্ট লাঘব করবে এবং তাদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

উক্ত শিক্ষালয় পরিচালনা কমিটির সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি ও অভিভাবকরা জানান, দুর্গম এলাকার নিরাপত্তার পাশাপাশি সামাজিক উন্নয়নে সেনাবাহিনীর এই উদ্যোগ সাধারণ মানুষের আস্থা ও সহযোগিতা আরও বাড়িয়ে তুলছে এবং শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ প্রদানের লক্ষ্যে এধরনের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

আলীকদম সেনা জোনের পক্ষ থেকে জানান, বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা পাহাড়ি ও প্রত্যন্ত এলাকার মানুষের উন্নয়ন, শিক্ষা সহায়তা ও সামাজিক নিরাপত্তায় কাজ করে যাচ্ছে। সেনাবাহিনী শুধু দেশ রক্ষা নয়, বরং মানবিক সহায়তার মাধ্যমে জনগণের পাশে দাঁড়াতে প্রতিশ্রুতিবদ্ধ

আজকালের কন্ঠ/আর বি