
বরিশালের আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়নের পূর্ব সুজনকাঠি হাওলাদার বাড়িতে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী বরিশাল-১ আসনের এম জহির উদ্দিন স্বপনের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় আয়োজিত এ উঠান বৈঠকে সভাপতিত্ব করেন সোহেল মোল্লা। বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগৈলঝাড়া উপজেলা বিএনপির সদস্য সচিব মোল্লা বশির আহমেদ পান্না।
এ সময় ছিলেন,জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান সোহাগ। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কামরুল ইসলাম (জুয়েল), উপজেলা যুগ্ম আহ্বায়ক এনায়েত খান মনু, সদস্য সচিব আব্দুর রাজ্জাক ফকির, উপজেলা ছাত্রদলের নেতা আবু বক্কর সিদ্দিক, বরিশাল জেলা উত্তর তাঁতীদলের সদস্য সচিব আক্তারুজ্জামান, স্বেচ্ছাসেবক দলের নেতা শুভ তালুকদার, মো. সাইদুল ইসলাম, সেন্টু মোল্লা শ্রমিক দলের বদিউজ্জামান সন, রনি মোল্লাসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
উঠান বৈঠকে বক্তব্যে বিএনপি প্রার্থী এম জহির উদ্দিন স্বপনের পক্ষে বশির আহমেদ পান্না তার বক্তব্যে বলেন, জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনা এবং একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠাই বিএনপির মূল লক্ষ্য। তিনি আগামী ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তাকে জয়যুক্ত করার জন্য এলাকাবাসীর সহযোগিতা কামনা করেন।
বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে জনগণ ন্যায্য ভোটাধিকার থেকে বঞ্চিত। এ অবস্থা থেকে মুক্তির জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে শান্তিপূর্ণভাবে নির্বাচনী মাঠে সক্রিয় থাকতে হবে। উঠান বৈঠকে উপস্থিত স্থানীয় সাধারণ মানুষ তাদের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা তুলে ধরেন। উঠান বৈঠকটি শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।
আজকালের কন্ঠ/আর এস/এ
আপনার মতামত লিখুন :