
জ্ঞানের আলোয় আলোকিত হোক দূর হোক সব অশুভ শক্তি এই প্রত্যাশা নিয়ে পটুয়াখালীর বাউফল পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কুন্ডুপটিতে ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে সরস্বতী পূজা উদযাপিত হয়েছে। শুক্রবার সকাল থেকেই ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়।
পূজা উপলক্ষে বাউফলের বিভিন্ন মন্দির বিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানে সৃষ্টি হয় আনন্দঘন পরিবেশ। শিক্ষার্থীসহ সব বয়সী সনাতন ধর্মাবলম্বীদের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে পূজামণ্ডপগুলো।
বিদ্যা ও সৃষ্টিশীলতার প্রতীক দেবী সরস্বতীর চরণে অর্পণ করা হয় পুষ্পাঞ্জলি বই-খাতা কলম ও বাদ্যযন্ত্র। পূজা শেষে বিভিন্ন মণ্ডপে শিশুদের হাতেখড়ি অনুষ্ঠান আলোচনা সভা ও প্রসাদ বিতরণ করা হয় এদিকে জেলার বিভিন্ন এলাকায় হিন্দু ধর্মাবলম্বীদের ঘরে ঘরেও বিদ্যা ও শিল্পকলার দেবী সরস্বতীর পূজা অনুষ্ঠিত হচ্ছে।
সনাতন ধর্মাবলম্বীরা জানান সরস্বতী পূজা কেবল ধর্মীয় আচার নয় এটি শিক্ষা সংস্কৃতি ও মানবিক মূল্যবোধের প্রতীক। এই পূজার মাধ্যমে নতুন প্রজন্ম জ্ঞানচর্চায় আরও মনোযোগী হবে বলে তাঁদের প্রত্যাশা।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :