
আজ ০৭ জানুয়ারি ২০২৬ (বুধবার), গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনভিত্তিক প্রশাসনের ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে জেলা প্রশাসকের কার্যালয়, নেত্রকোণায় গণশুনানি অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, নেত্রকোণা, মোঃ সাইফুর রহমান জনসাধারণের অভিযোগ, সমস্যা ও প্রস্তাবনাসমূহ সরাসরি শুনে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন এবং সংশ্লিষ্ট দপ্তরসমূহকে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন।
গণশুনানি কার্যক্রম প্রশাসন ও জনগণের মধ্যে পারস্পরিক আস্থা, স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :