তজুমদ্দিনে গরু লাল শাক খাওয়াকে কেন্দ্র করে হা'মলা আ/হ/ত -৭ | Daily AjKaler Kontho

তজুমদ্দিনে গরু লাল শাক খাওয়াকে কেন্দ্র করে হা’মলা আ/হ/ত -৭


তজুমদ্দিন উপজেলা প্রতিনিধি প্রকাশের সময় : নভেম্বর ৪, ২০২৫, ৮:০৩ অপরাহ্ন
তজুমদ্দিনে গরু লাল শাক খাওয়াকে কেন্দ্র করে হা’মলা আ/হ/ত -৭

ভোলার তজুমদ্দিনে গরু লাল শাক খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৪ জন আহত তজুমদ্দিন হাসপাতালে ভর্তি হয়েছে।এঘটনায় উভয় পক্ষই তজুমদ্দিন থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছে।

অভিযোগ সুত্রে জানা যায়, উপজেলার উত্তর চাচড়া ২নং ওয়ার্ডের চটকি বাড়ির মোজাফফর আলী ছেলে মোঃ ইসলাম ২নভেম্বর সন্ধ্যায় প্রতিদিনের ন্যায় তার ঘোয়াল ঘরে গরু বেঁধে রাখে। কিন্তু রাত ৮টায় গরু দড়ি ছিড়ে বাড়িতে উঠানে রাখা বেলায়েতের লাল শাক খেয়ে ফেলে। এতে বেলায়েত ও ইসলামের মাঝে কথা কাটাকাটি হয়।

এক পর্যায়ে বেলায়েতের নেতৃত্বে সালাউদ্দিন, নিজামউদ্দিন, ফারুক, জসিমউদ্দিন ও ইলিয়াছসহ ২০/২৫জন মিলে ইসলামের উপর হামলা চালায়। পরে ইসলামের ডাকচিৎকারের তার আপন ভাই আগাইয়া আসলে তাদেরকেও হামলা চালিয়ে আহত করে।

এতে ইসলাম গ্রপের আহত ইসলাম (৩৫), নুরনবী (৪০), ইউনুস (৪৫) ও শাজাহান (৬০) অপরদিকে বেলায়েত গ্রপের বেলায়েত, জসিম ও ছহুরা খাতুন গুরুতর আহত হয়ে তজুমদ্দিন হাসপাতালে ভর্তি হয়। এঘটনায় উভয় পক্ষই বাদি হয়ে তজুমদ্দিন থানায় দুইটি লিখিত অভিযোগ দেন।

জানতে চাইলে তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ মহব্বত খান বলেন, চাচড়ায় মারামারির ঘটনায় উভয় পক্ষই থানায় লিখিত অভিযোগ দিয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

আজকালের কন্ঠ/আর এস/ত