পেশিশক্তি দিয়ে নির্বাচন পেছাতে চায় ছাত্রদল : ছাত্রশক্তি নেতা
জবি প্রতিনিধি:
প্রকাশের সময় : নভেম্বর ৪, ২০২৫, ৭:২০ অপরাহ্ন
ছাত্রদলের পেশি শক্তির চাপে নির্বাচন কমিশন নির্বাচন পেছাতে মরিয়া হয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় ছাত্রশক্তির (সাবেক বাগছাস) জবি শাখার সদস্যসচিব শাহিন মিয়া।আজ মঙ্গলবার (৪ নভেম্বর) বিকাল সাড়ে চারটায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে এ অভিযোগ করেন।
তিনি লেখেন, “ছাত্রদলের পেশিশক্তির চাপে নির্বাচন পেছাতে মরিয়া নির্বাচন কমিশন। নির্বাচন নিয়ে তালবাহানা করলে কঠোর আন্দোলন গড়ে তুলবো ইনশাল্লাহ।”এর আগে রোববার (২ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে একই অভিযোগ করেন জবি শাখা জাতীয় ছাত্রশক্তি।
সংবাদ সম্মেলনে শাহিন মিয়া অভিযোগ করেন, একটি সংগঠন নির্বাচনকে পেছানোর চেষ্টা করছে এবং অন্য একটা সংগঠন তাড়াহুড়ো করে নির্বাচন দেওয়ার চেষ্টা করছে। আমরা এমন নির্বাচন চাই যেখানে শিক্ষার্থীরা অবাধ অংশগ্রহণ করতে পারবে এবং সকলে সব সুযোগ সুবিধা পাবে।
এর আগে সোমবার (৩ নভেম্বর) ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ) এক সংবাদ সম্মেলনে অভিযোগ করে বলেন, আমরা আশা করেছিলাম ২৭ নভেম্বরের মধ্যে নির্বাচন করা হবে। এখন আমরা দেখছি ছাত্রদল নির্বাচন পেছানোর পাঁয়তারা করছে।
এ বিষয়ে জবি শাখা জাতীয় ছাত্রশক্তির সদস্য সচিব শাহিন মিয়া বলেন, আমরা দেখেছি জকসু নির্বাচনের তফসিল ঘোষণার পূর্বে যে মিটিং কল করা হয়েছিল সেখানে ছাত্রদল এবং নির্বাচন কমিশনের মধ্যে একটি টানা পড়েন এবং ছাত্রদলের পেশিশক্তি প্রয়োগ আমরা দেখতে পেয়েছি। সেই প্রভাবেই আসলে নির্বাচন কমিশন নির্বাচন পিছানোর পাঁয়তারা করছে।
আজকালের কন্ঠ/আর এস/এস
আপনার মতামত লিখুন :