ঢাকা-৬ আসনে বিএনপির হয়ে লড়বেন ইশরাক হোসেন | Daily AjKaler Kontho

ঢাকা-৬ আসনে বিএনপির হয়ে লড়বেন ইশরাক হোসেন


আজকালের কন্ঠ ডেস্ক : প্রকাশের সময় : নভেম্বর ৩, ২০২৫, ৭:২১ অপরাহ্ন
ঢাকা-৬ আসনে বিএনপির হয়ে লড়বেন ইশরাক হোসেন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ২৩২টি সংসদীয় আসনে সম্ভাব্য প্রার্থীর তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। এর মধ্যে ঢাকা-৬ (জাতীয় সংসদের ১৭৯) আসন থেকে বিএনপির প্রার্থী হয়ে লড়বেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

সোমবার (৩ নভেম্বর) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে এদিন ২৩৭টি সংসদীয় আসনে সম্ভাব্য প্রার্থীর তালিকা প্রকাশ করেছে বিএনপি।

তালিকা ঘোষণা করে বিএনপি মহাসচিব বলেন, আসন্ন নির্বাচনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দিনাজপুর-৩, বগুড়া-৭ ও ফেনী-১ এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বগুড়া-৬ আসন থেকে প্রার্থী হবেন। তবে ঘোষিত প্রার্থী তালিকা পরিবর্তন হতে পারে বলে জানান তিনি।

আজকালের কন্ঠ/আর বি