
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ১৩ ডিসেম্বর শুরু হবে। চারুকলা অনুষদভুক্ত ই-ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্য দিয়েই এবারের ভর্তি কার্যক্রমের সূচনা হবে।
আজ বুধবার ২৯ অক্টোবর শ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোঃ রেজাউল করিম, পিএইচডি-এর সভাপতিত্বে তাঁর কনফারেন্স রুমে অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের ৭৫তম (জরুরি) সভায় ভর্তি পরীক্ষার চূড়ান্ত তারিখ নির্ধারণ করা হয়।
সভায় সিদ্ধান্ত হয় -ই-ইউনিট (চারুকলা অনুষদ): ১৩ ডিসেম্বর (শনিবার) এ-ইউনিট (বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদ), ২৬ ডিসেম্বর শুক্রবার, সি-ইউনিট (বিজনেস স্টাডিজ অনুষদ) ২৭ ডিসেম্বর (শনিবার), ডি-ইউনিট (সামাজিক বিজ্ঞান অনুষদ): ৯ জানুয়ারি ২০২৬ (শুক্রবার)
এবং বি-ইউনিট (কলা ও আইন অনুষদ): ২৩ জানুয়ারি (শুক্রবার)।
এদিন সভায় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন, বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, বিভাগীয় চেয়ারম্যানবৃন্দ ও একাডেমিক কাউন্সিলের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :