সোমবার (১৪ অক্টোবর) সকাল থেকে দিনব্যাপী পিরোজপুর সরকারি মহিলা কলেজের শিক্ষকরা এই কর্মসূচিতে অংশ নেন। তারা পাঠদান বন্ধ রেখে কলেজ প্রাঙ্গণে অবস্থান কর্মসূচি পালন করেন।পিরোজপুর মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর শেখ রফিকুল ইসলাম বলেন, ঢাকা কলেজে শিক্ষক-শিক্ষার্থীদের উপর হামলার ঘটনা শিক্ষা সম্প্রদায়ের জন্য লজ্জাজনক ও গভীর উদ্বেগজনক।
অনতিবিলম্বে দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয় অন্যথায় কঠোর আন্দোলনের হুশিয়ারি উচ্চারণ করা হয়।কর্মসূচিতে পিরোজপুর সরকারি মহিলা কলেজের বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :