বাউফলে মা ইলিশ সংরক্ষণ রক্ষায় জেলেদের চাল বিতরণ | Daily AjKaler Kontho

বাউফলে মা ইলিশ সংরক্ষণ রক্ষায় জেলেদের চাল বিতরণ


বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি প্রকাশের সময় : অক্টোবর ৭, ২০২৫, ৬:১৫ অপরাহ্ন
বাউফলে মা ইলিশ সংরক্ষণ রক্ষায় জেলেদের চাল বিতরণ

পটুয়াখালীর বাউফলে মা ইলিশ সংরক্ষণ ও জেলেদের ইলিশ আহরণ থেকে বিরত রাখতে ৭৯জন জেলেকে বিজিএফ চাল বিতরণ করা হয়েছে।

আজ (৭ অক্টোবর) সোমবার দুপুর ১২টায় উপজেলার দাসপাড়া ইউনিয়নের তালিকাভূক্ত জেলেদের মাঝে দাসপাড়া ইউনিয়নের পরিষদ সামনে এ চাল বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলাম।

বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্য উপস্থিত ছিলেন, প্যানেল চেয়ারম্যান মো. মনিরুজ্জামান, ইউপি সদস্য আল মামুন ও ইউপি সদস্য শিমুল সহ সংরক্ষিত ওয়ার্ডের মহিলা সদস্যগন।

আজকালের কন্ঠ/আর বি