বজ্রপাতে নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাশেদুল ইসলামের মৃত্যু | Daily AjKaler Kontho

বজ্রপাতে নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাশেদুল ইসলামের মৃত্যু


জাককানইবি প্রতিনিধি প্রকাশের সময় : অক্টোবর ৬, ২০২৫, ১০:৪৮ পূর্বাহ্ন
বজ্রপাতে নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাশেদুল ইসলামের মৃত্যু

জাককানইবি প্রতিনিধি : জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের (২০২০–২১ সেশন) মেধাবী শিক্ষার্থী রাশেদুল ইসলাম বজ্রপাতে মৃত্যু বরণ করেছেন। তিনি কুমিল্লা স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের বর্তমান সভাপতি ছিলেন।

আজ শুক্রবার (৪ অক্টোবর) দুপুর ৩টার দিকে কুমিল্লার হোমনা উপজেলার ঘাগুটিয়া ইউনিয়নের ভবানীপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাশেদুল ইসলামসহ তিনজন ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের উজানচর থেকে কুমিল্লার হোমনা উপজেলার ভবানীপুর খেয়াঘাট পারাপারের জন্য অপেক্ষা করছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই রাশেদুলের মৃত্যু হয়।

আজকালের কন্ঠ/আর বি