
মো.জয়নাল আবেদীন, বান্দরবান প্রতিনিধি : শারদীয় দুর্গাপূঁজা উপলক্ষে বান্দরবান জেলার আলীকদম উপজেলার কেন্দ্রীয় হরি মন্দির পূজা মণ্ডপ পরিদর্শন করেন বান্দরবান জেলা জাতীয়তাবাদী দল বিএনপির আহবায়ক সাবেক সংসদ সদস্য ও রাজপুত্র সাচিং প্রু জেরী।
পরিদর্শনে তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে পূজামণ্ডপে উপস্থিত সকলকে শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন এবং পূঁজা উদযাপন ও সার্বিক বিষয়ে খোঁজখবর নেন। তিনি আরও বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সর্বদা সনাতনী ধর্মালম্বী মানুষের পাশে ছিল এবং থাকবে। আমাদের এই সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে সবাইকে একযোগে কাজ করতে হবে।
গত মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭ ঘটিকার দিকে আলীকদম উপজেলা কেন্দ্রীয় হরি মন্দির প্রাঙ্গণে শারদীয় দুর্গাপূঁজা উদযাপন উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সাথে কুশল বিনিময় করেন। এসময় উপস্থিত ছিলেন আলীকদম কেন্দ্রীয় হরি মন্দির ও শারদীয় দুর্গাপূজা উদযাপন কমিটির সভাপতি সন্তোষ কান্তি দাশ ও সাধারণ সম্পাদক বিপ্লব শর্মা’সহ স্থানীয় সনাতনী ধর্মালম্বীরা।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আলীকদম উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মো. আনছার আহমেদ। বান্দরবান জেলা বিএনপি’র সদস্য মংক্যানু মার্মা। ২৮৮ নং আলীকদম মৌজার হেডম্যান ও বিএনপি নেতা অংহ্লাচিং মার্মা। উপজেলা বিএনপি নেতা মাস্টার মনঞ্জর আলম।উপজেলা শ্রমিক দলের নেতা সুরত আলম এবং সাধারণ সম্পাদক নুরুল আবছার ছোটনসহ উপজেলার বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় কেন্দ্রীয় হরি মন্দিরে ১ শত জনকে বস্ত্র বিতরণ করেন এবং পরিদর্শন শেষে সাচিং প্রু জেরী পূজা মণ্ডপ কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এবং যেকোনো প্রয়োজনে পাশে থাকার আশ্বাস প্রদান করেন।
আজকালের কন্ঠ/আর বি/জে
আপনার মতামত লিখুন :