কাউখালীর অপহৃত স্কুলছাত্রী ঢাকা থেকে উদ্ধার ও অপহরণকারী গ্রেফতার | Daily AjKaler Kontho

কাউখালীর অপহৃত স্কুলছাত্রী ঢাকা থেকে উদ্ধার ও অপহরণকারী গ্রেফতার


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৮, ২০২৫, ৪:৫৮ অপরাহ্ন
কাউখালীর অপহৃত স্কুলছাত্রী ঢাকা থেকে উদ্ধার ও অপহরণকারী গ্রেফতার
পিরোজপুর জেলা প্রতিনিধি : পিরোজপুরের কাউখালীর তিন মাস আগের অপহৃত সপ্তম শ্রেণীর স্কুলছাত্রীকে র‍্যাব-১ এবং বিমানবন্দর থানার যৌথ অভিযানে উদ্ধার করা হয়েছে ও অপহরণ কারীরে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাতে অপহরণকারীর বাসা থেকে স্কুল ছাত্রীকে উদ্ধার এবং একই সঙ্গে অপহরণ কারী টিকটকার আবু মুসা (২৩) কে গ্রেফতার করে বুধবার (১৭ সেপ্টেম্বর)  আদালতে প্রেরন করা হয়েছে।
ঘটনা সূএে জানা যায়, কাউখালী ১৩ বছরের স্কুল ছাত্রীর সাথে টিকটকের  মাধ্যমে টিকটকার বরগুনার জেলার আমতলী উপজেলার বগীরহাট এলাকার জালাল শিকদারের ছেলে আবু মুসা আকনের পরিচয় হয়। সেই সূত্র ধরে মুসা সিকদার কাউখালীতে এসে সপ্তম শ্রেণির স্কুল ছাত্রীকে স্কুলে যাওয়ার পথে তাকে বহুবার উত্ত্যক্ত করে। স্কুল ছাত্রী তার পরিবারকে জানালে পরিবার টিকটক আবু মুসাকে নিষেধ করে। মুসা স্কুল ছাত্রীর পরিবারকে বিয়ের প্রস্তাব দিলে প্রাপ্ত বয়স না হওয়ায় তা প্রত্যাখ্যান করে।
পরবর্তীতে স্কুলছাত্রী গত ০২জুন কাউখালী শহরের বেইলি ব্রিজ এলাকা থেকে স্কুলে যাওয়ার পথে আসামি মুসা ও তার লোকজন জোরপূর্বক তুলে নিয়ে যায়।এ ব্যাপারে স্কুল ছাত্রীর মা বাদী হয়ে কাউখালী থানায় অপহরণের মামলা করলে পুলিশ মোবাইল ট্রাকিং এর মাধ্যমে ১৬ সেপ্টেম্বর রাতে ঢাকা বিমানবন্দর থানা পুলিশ ও র‍্যাব-১ এর সহায়তায় আসামি মোঃ আবু মুসা শিকদারকে গ্রেফতার করে এবং তার বাসা থেকে স্কুল ছাত্রীকে উদ্ধার করে।
এ বিষয়ে কাউখালী থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সোলায়মান জানান, কাউখালীর স্কুল ছাত্রী অপহরণ হওয়ার পর বিভিন্ন তথ্যপ্রযুক্তির সহায়তায় ১৬ সেপ্টেম্বর ঢাকা এয়ারপোর্ট থানা এলাকা থেকে এয়ারপোর্ট থানা পুলিশ ও র‍্যাব-১ এর সহায়তায়  অপহরণকারী আবু মুসা শিকদারকে গ্রেফতার করতে সক্ষম হয়।আসামিকে বুধবার পিরোজপুর কোর্টে প্রেরণ করা হয়েছে।
আজকালের কন্ঠ /আর এস/এন