
মো.জয়নাল আবেদীন বান্দরবান প্রতিনিধিঃ “দুর্নীতিবাজ চৌধুরী অপসারণ করো, বাজারকে বাঁচাও, ব্যবসায়ীদের অধিকার ফিরিয়ে দাও” এই স্লোগানকে সামনে রেখে বান্দরবান জেলার আলীকদম উপজেলার দূর্নীতিগ্রস্থ আলীকদম বাজার চৌধুরী জনাব আবু বক্করকে অপসারণ ও বাজারের ময়লা নিষ্কাশনে যথাযথ জায়গা নির্ধারণ করার প্রতিবাদে মানববন্ধন করেছে”আলীকদম বাজার ব্যবসায়ী সমবায় সমিতি ও ব্যবসায়ীবৃন্দ।
মঙ্গলবার ৯ সেপ্টেম্বর বিকাল ৪ টার দিকে আলীকদম বাজার ব্যবসায়ী সমবায় সমিতির উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে উপস্থিত ছিলেন আলীকদম বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. নজুরুল ইসলাম। সাধারণ সম্পাদক কায়ছার উদ্দিন বাপ্পি। বাজার সমিতির মেম্বার শাহাবুদ্দিনসহ অন্যান্য সদস্যরা।
এসময় ব্যবসায়ীরা অভিযোগ করে বলেন, ১.উনি একজন দুর্নীতিগ্রস্থ বাজার চৌধুরী, যিনি দীর্ঘদিন ধরে নানা অনিয়ম ও স্বেচ্ছাচারিতার মাধ্যমে বাজার পরিচালনা করে আসছেন। ২. যে বাজারের তিনি চৌধুরী দাবি করেন, সেখানে তাঁর কোনো নির্দিষ্ট অফিস নেই। ৩. ঐ বাজারে তাঁর কোনো ব্যবসা প্রতিষ্ঠান বা বৈধ প্লটের মালিকানা নেই। ৪. তিনি এই এলাকার স্থায়ী বাসিন্দা নন; তিনি পানবাজারে বসবাস করেন। ফলে, বাজারের প্রকৃত ব্যবসায়ী ও স্থানীয় জনগণের সাথে তাঁর কোনো প্রত্যক্ষ সম্পৃক্ততা নেই।
৫. বাজারের দীর্ঘদিনের অন্যতম সমস্যা “ময়লা ফেলা” সংক্রান্ত বিষয়েও তিনি দায়িত্বহীন ছিলেন। চৌধুরী হিসেবে দায়িত্ব পালনকালে তিনি বাজার বা আশেপাশে কোনো খাস জমিকে ময়লা ফেলার জন্য নির্ধারণ করেননি। এর ফলে বাজারের ভেতরে-বেড়িয়ে যেখানে-সেখানে ময়লা ফেলা হয়েছে এবং ইহার কারণে ব্যবসায়ীরা বারবার অপমানিত হয়েছেন।
৬.বাজার ফান্ড প্রশাসনের নিয়োগপ্রাপ্ত দুইজন মাস্টার রোল সুইপারের নিত্যদিনের কাজের জন্য যে সরঞ্জামাদি প্রয়োজন ছিল, তাও তিনি কখনো সরবরাহ বা খোঁজখবর নেননি। এতে বাজার পরিচ্ছন্নতার কাজে মারাত্মক ব্যাঘাত ঘটেছে।
ব্যবসায়ীদের দাবি তুলে বলেন, ১. বর্তমান দুর্নীতিগ্রন্থ ও দায়িত্বহীন বাজার চৌধুরীকে অবিলম্বে অপসারণ করতে হবে। ২.বাজার পরিচালনার জন্য স্থানীয় ব্যবসায়ী, প্লট মালিক ও প্রকৃত বাজার সংশ্লিষ্টদের সমন্বয়ে একটি ন্যায্য ও স্বচ্ছ কমিটি গঠন করে উক্ত কমিটির মতামতের ভিত্তিতে নতুন বাজার চৌধুরী নিয়োগ করতে হবে। ৩.বাজারে স্থায়ীভাবে ময়লা ফেলার জন্য একটি নির্দিষ্ট খাস জমি বরাদ্দ করতে হবে এবং পরিচ্ছন্নতার জন্য পর্যাপ্ত ব্যবস্থা নিতে হবে। ৪.বাজারের সরকারি সুইপারদের কাজে প্রয়োজনীয় সরঞ্জাম ও তদারকি নিশ্চিত করতে হবে।
এলাকার সাধারণ ব্যবসায়ী, দোকানদার, ক্রেতা-বিক্রেতা এবং বাজার-সংশ্লিষ্ট জনগণ গভীর উদ্বেগ ও ক্ষোভের সাথে বর্তমান বাজার চৌধুরী, জনাব আবু বক্কর চৌধুরীকে অপসারণ ও বাজারের ময়লা অপসারণ ব্যবস্থাপনায় স্থায়ী সমাধানের দাবী জানান তারা। এবং যদি আমাদের ন্যায্য দাবি দ্রুত বাস্তবায়ন না হয়, তাহলে আমরা বাধ্য হয়ে আরও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করব এই হুশিয়ার দেন বক্তারা।
আজকালের কন্ঠ/আর এস/জয়নাল
আপনার মতামত লিখুন :