গৌরনদীতে মুক্তিযোদ্ধা পরিবারের জন্য বীর নিবাসের উদ্বোধণ | Daily AjKaler Kontho

গৌরনদীতে মুক্তিযোদ্ধা পরিবারের জন্য বীর নিবাসের উদ্বোধণ


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : সেপ্টেম্বর ৪, ২০২৫, ৮:১৩ অপরাহ্ন
গৌরনদীতে মুক্তিযোদ্ধা পরিবারের জন্য বীর নিবাসের উদ্বোধণ

এ,এস,মামুন, গৌরনদী (বরিশাল) প্রতিনিধি : বরিশাল জেলার উত্তর জনপদ এর গৌরনদীতে মুক্তিযোদ্ধা পরিবারের জন্য বীর নিবাসের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার গেরাকুল গ্রামের মৃত বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই মিলন স্ত্রীকে মিষ্টিমুখ করিয়ে এবং দোয়া-মোনাজাতের মাধ্যমে নিবাসের উদ্বোধণ করেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক রিফাত আরা মৌরি।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেহেদী হাসান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সালাউদ্দিন, উপজেলা বিআরডিবির চেয়ারম্যান সোহানুর রহমান সোহাগ, দৈনিক জনকন্ঠের স্টাফ রিপোর্টার খোকন আহম্মেদ হীরা, উপজেলা ছাত্রদলের আহবায়ক রুবেল গোমস্তা ও ছাত্র প্রতিনিধি মোর্শেদ হাসান প্রমূখ।

উদ্বোধনের পূর্বে উপজেলা নির্বাহী অফিসার সুবিধাভোগী মুক্তিযোদ্ধা পরিবারের খোঁজখবর নেন এবং কাজের গুনগত মান বজায় রাখতে সংশ্লিষ্টদের প্রতি নির্দেশনা প্রদান করেন।

প্রকল্প কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, এ উপজেলায় ৯৮টি বীর নিবাস নির্মান করা হবে। প্রতিটা বীর নিবাস নির্মানের জন্য ১৮ লাখ ৩৪ হাজার দুইশ’ ৭৯ টাকা বরাদ্দ রয়েছে।