কুয়াকাটায় মানহানিকর সংবাদের প্রতিবাদে ছাত্রদল নেতা নেছার উদ্দিনের সংবাদ সম্মেলন” | Daily AjKaler Kontho

কুয়াকাটায় মানহানিকর সংবাদের প্রতিবাদে ছাত্রদল নেতা নেছার উদ্দিনের সংবাদ সম্মেলন”


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : সেপ্টেম্বর ২, ২০২৫, ৩:৩২ অপরাহ্ন
কুয়াকাটায় মানহানিকর সংবাদের প্রতিবাদে ছাত্রদল নেতা নেছার উদ্দিনের সংবাদ সম্মেলন”

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি : কুয়াকাটা পৌর ছাত্রদলের সদস্য সচিব মোঃ নেছার উদ্দিন হাওলাদার নিজের বিরুদ্ধে প্রকাশিত মানহানিকর সংবাদকে ‘মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত’ আখ্যা দিয়ে এর প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করা হয়েছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর ২০২৫) সকাল ১০টার দিকে কুয়াকাটার মুসুল্লীয়াবাদ গ্রামে মোস্তফা আকনের বাড়িতে এক সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্য পাঠ করেন।

বক্তব্যে নেছার উদ্দিন বলেন, গত ৩১ আগস্ট জাতীয় দৈনিক জনকণ্ঠ-এ তার নাম জড়িয়ে যে সংবাদ প্রকাশিত হয়েছে, তা সম্পূর্ণ অসত্য। তিনি দাবি করেন, একটি প্রভাবশালী মহল তাকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য অপতৎপরতায় লিপ্ত এবং সংবাদপত্রে বিভ্রান্তিকর তথ্য পরিবেশনের মাধ্যমে তা বাস্তবায়নের চেষ্টা করছে।

তিনি জমি লেনদেন সংক্রান্ত একটি ঘটনার বিবরণ তুলে ধরে জানান, গত বছর কুয়াকাটা মৌজায় মোস্তফা আকনের কাছ থেকে তিনি ০.১৫ একর জমি বায়না করেন এবং প্রায় ৩৬ লাখ টাকা পরিশোধ করেন। কিন্তু পরবর্তীতে জমি দাতা মোস্তফা আকন বেশি দাম পাওয়ায় ওই জমি অন্যত্র বিক্রি করে দেন। ফলে টাকা ফেরতের দাবিতে তাকে প্রথমে দাতার ছেলে হালিম আকনের একটি চেক দেওয়া হলেও পারিবারিক জটিলতার কারণে সেটি এক অভিযোগের প্রেক্ষিতে ব্যাংকের টাকা উঠানো বন্ধ হয়ে যায়। পরবর্তীতে নগদ ২৮ লাখ টাকা ফেরত প্রদান করে বিষয়টি সমাধান করা হয়।

“এ ঘটনায় আমাকে জড়িয়ে চাঁদাবাজির মিথ্যা অভিযোগ রটানো হয়েছে। কিছু অসাধু লোক সাংবাদিককে বিভ্রান্ত কর তথ্য দিয়ে তার বিরুদ্ধে ভিত্তিহীন সংবাদ পরিবেশন করা হয়েছে,” বলে অভিযোগ করেন নেছার উদ্দিন। তিনি আরও বলেন, “এতে শুধু আমার নয়, আমার পরিবার ও রাজনৈতিক সংগঠনের মর্যাদাও ক্ষুণ্ণ হয়েছে।”

সংবাদ সম্মেলনে নেছার উদ্দিন এ ঘটনার নেপথ্যে থাকা ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেন। পাশাপাশি গণমাধ্যমের প্রতি অনুরোধ জানিয়ে তিনি বলেন, “আমি সত্যকে প্রতিষ্ঠিত করতে চাই। তাই আপনাদের দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে এ ঘটনার সঠিক চিত্র জনগণের সামনে তুলে ধরার আহ্বান জানাই।

অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে চেক সংক্রান্ত মিথ্যে রটনার বিষয়টি পরিস্কার করলেন অভিযোগাকারীর পিতা জমি দতা মোস্তফা আকন।এ বিষয়ে কুয়াকাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মতিউর রহমান হাওলাদার বলেন, ‘কুয়াকাটা পৌর ছাত্রদলের সদস্য সচিব নেছার উদ্দিনের সাথে মোস্তফা আকনের জমি ক্রয়-বিক্রয় সংক্রান্ত লেনদেন ছিলো। আমার জানামতে ইতোমধ্যে তা সমাধান হয়েছে। তার বিরুদ্ধে যে অভিযোগ উঠছিলো তাও মিথ্যা প্রমাণিত হয়েছে। এ নিয়ে অপরাজনীতির কোন সুযোগ নেই।

 

আজকালের কন্ঠ/আর এস/মিজানুর