
দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর সদর উপজেলার আস্করপুর ইউনিয়নে বিএনপির প্রাথমিক সদস্যপদ সংগ্রহ ও সদস্যপদ নবায়ন কর্মসূচি ২০২৫ এর উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২৫ আগস্ট ২০২৫) বিকেল ৫টায় বোডেরহাটস্থ মনসুর হাজী দাখিল মাদরাসা মাঠে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন দিনাজপুর জেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল ও সাধারণ সম্পাদক মুরাদ আহমেদ।
আস্করপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব মোঃ মােয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহকমিটির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) ও দিনাজপুর পৌরসভার সাবেক মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম, জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মোকাররম হোসেন, জেলা বিএনপির সহসভাপতি, দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি ও আস্করপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আবু বকর সিদ্দিক, জেলা বিএনপির সাধারণ সম্পাদক (সাময়িক স্থগিতকৃত) বখতিয়ার আহমেদ কচি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আস্করপুর ইউনিয়ন পরিষদের সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান।
অনুষ্ঠানে জেলা বিএনপি, সদর উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছেসবক দল, ছাত্রদল, কৃষকদল, শ্রমিকদলসহ বিএনপির বিভিন্ন অঙ্গসহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
৭পরে সদর উপজেলার কমলপুর ইউনিয়নে বিএনপির প্রাথমিক সদস্যপদ সংগ্রহ ও সদস্যপদ নবায়ন কর্মসূচির উদ্বোধন করা হয়এ সময় কমরপুল ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব মোঃ আজগর আলী, সাধারণ সম্পাদক মোঃ শহীদুল্লাহ শাহ, ইউনিয়ন বিএনপির অন্যান্য নেতাকর্মীসহ, জেলা বিএনপি ও সদর উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, প্রাথমিক সদস্যপদ সংগ্রহ ও সদস্যপদ নবায়ন কর্মসূচি উপলক্ষে সারা দেশে এক কোটি নতুন সদস্য সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বলে জানানো হয়।
আজকালের কন্ঠ/আর বি/এ
আপনার মতামত লিখুন :