মদনে ৫ শত পিস ইয়াবা সহ এক মাদক বিক্রেতা গ্রেফতার | Daily AjKaler Kontho

মদনে ৫ শত পিস ইয়াবা সহ এক মাদক বিক্রেতা গ্রেফতার


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুলাই ১৬, ২০২৫, ৭:৫২ অপরাহ্ন
মদনে ৫ শত পিস ইয়াবা সহ এক মাদক বিক্রেতা গ্রেফতার

সুশীল আচার্য্য, নেত্রকোনা জেলা প্রতিনিধি : মদন থানা পুলিশ বুধবার সকালে চাঁনগাও ইউনিয়নের ঠাকুর বাড়ি গ্রামে মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৫ শত পিস ইয়াবাসহ আসমা আক্তার (৩০) নামক এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে।

নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ হাফিজুল ইসলাম সাংবাদিকদের কাছে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে মদন থানা পুলিশ বুধবার সকালে চাঁনগাও ঠাকুর বাড়ি গ্রামে মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে অভিযান ৫ শত পিস ইয়াবাসহ আসমা আক্তারকে আটক করে।

আটক আসমা আক্তার মদন উপজেলার কদমশ্রী গ্রামের মৃত ফজর আলীর কন্যা।

আটককৃত আসমা আক্তারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মদন থানায় নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আজকালের কন্ঠ/রাহাত/সুশীল