বাউফলে ২৬২ খামারিকে প্রাণী সম্পদের উপকরণ বিতরণ | Daily AjKaler Kontho

বাউফলে ২৬২ খামারিকে প্রাণী সম্পদের উপকরণ বিতরণ


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুলাই ১, ২০২৫, ১১:৩৭ পূর্বাহ্ন
বাউফলে ২৬২ খামারিকে প্রাণী সম্পদের উপকরণ বিতরণ

বাউফল প্রতিনিধি : পটুয়াখালী জেলার বাউফলে প্রাণী সম্পদ ডেইরী উন্নয়ন প্রকল্পের আওতায় ২৬২ জন খামারীকে প্রাণী সম্পদ উপকরণ দেওয়া হয়েছে। গতকাল ৩০ জুন (সোমবার) দুপুরে ১২:৩০ টার দিকে উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতাল কর্তৃক এই উপকরণ বিতরণ করা হয়।

উপজেলা প্রাণী সস্পদ কর্মকর্তা ডা: মো. আতিকুর রহমানের সভাপতিত্বে আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাউফল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আমিনুল ইসলাম। এ সময় উপকারভোগীদের মাঝে ট্রলি, ফ্লোরম্যাট, বেলচা, ল্যাক্টোমিটার বিতরণ করা হয়।

সভায় অন্যান্যদের মধ্য উপস্থিত ছিলেন বাউফল প্রেসক্লাবের সভাপতি জলিলুর রহমান, সরকারী বার্তা সংস্থা-বাসস-এর ভ্রাম্যমান সংবাদদাতা এনামুল হক এনা, আনন্দ টিভির জেলা প্রতিনিধি নাজিম উদ্দিন, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক অহিদুজ্জামান ডিউক, সাংবাদিক রাশেদুল ইসলাম ইজাজ, সবুজ সরকার ও গোলাম মস্তফা সহ অন্যরা।

আজকালের কন্ঠ/রাহাত/বা